ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান

Link Copied!

villyballস্পোর্টস ডেস্ক : এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশীপে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে তুর্কমেনিস্তান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ সেটে (২৭/২৯, ২২/২৫, ২৫/২১, ২৫/২৩ ও ১৫/১৩) পরাজিত করেছে মালদ্বীপকে। স্থান নির্ধারণী ম্যাচে তৃতীয় ও চতুর্থ হয়েছে আফগানিস্তান ও নেপাল।
ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা এর পক্ষ হতে চ্যাম্পিয়ণ দলকে ১,০০০ ডলার, রানার্স-আপ দলকে ৫০০ ডলার এবং ম্যান অব দ্যা টূর্ণামেন্ট মালদ্বীপের সাজিদ ইসলামকে ৫০০ ডলার প্রদান করা হয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার,এমপি।
এ সময়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক জনাব কে এস তাবরেজ, ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সিনিঃ সহ-সভাপতি এ এইচ আসলাম সানি, সহ-সভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং এ টূর্ণামেন্টের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সম্পাদক-১ এ্যাডঃ ফজলে রাব্বি বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৩ মে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিকমানের এই টুর্নামেন্টে ব্যর্থ স্বাগতিক শিবির। গ্রুপ পর্বেই বাদ পড়ে বাংলাদেশ।