ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তফা কামালকে সাহসী বললেন ডালমিয়া

Link Copied!

Lotas kamal
স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্ক টানাপোড়েন সৃষ্টি হয়েছে- দূর থেকে এমনটাই ভাবতে পারেন অনেকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত  রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণে স-পরিবারে কলকাতায় আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল।
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল ভারতের যাওয়ার পর পরই ভারতীয় মিডিয়ায় তার বেশ কিছু সাক্ষাতকার প্রকাশিত হয়। সেখানে বেশ কয়েকবার তিনি আইসিসির বর্তমান চেয়ারম্যান নারায়াণস্বামী শ্রীনিবাসনের কঠোর সমালোচনা করেছেন।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়া মুস্তফা কামালকে ক্রিকেটের জন্য সাহসী ব্যক্তি হিসেবে প্রশংসা করেছেন। বুধবার সন্ধ্যায় মুস্তফা কামাল আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে তার নিজ কার্যালয়ে এসব কথা বলেন।
আইপিএল ফাইনালের ফাঁকে সারা বিশ্বের বিভিন্ন বোর্ডের সভাপতি-সিইওদের সঙ্গে আড্ডায়  মেতেছিলেন মুস্তফা কামালও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও হারুন লরগাত, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা, বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরসহ অনেক প্রভাবশালী কর্মকর্তাএসময় উপস্থিত ছিলেন।
সেখানেই জগমোহন ডালমিয়া মুস্তফা কামালকে উদ্দেশ্য করে বলেন, ‘এখন তো সাহসী লোকের অভাব। তবে এখানে একজন সাহসী মানুষ আছে। তিনি কামাল। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ হচ্ছেন কামাল।’
এর আগে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন জগমোহন ডালমিয়া। এ প্রসঙ্গে  আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, ‘আমাদের ক্রিকেটের প্রাথমিক পর্বে ডালমিয়া তখন আইসিসির সভাপতি ছিলেন।তিনি যে ভূমিকা রেখেছেন তা ছিল অসাধারণ। ডালমিয়া নিজের দেশের জন্য যে ভূমিকা রাখতেন সেটা আমাদের জন্যও রেখেছেন। সেজন্য তিনি আমাদের জন্য অবিভাবক। ডালমিয়া এখন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি। আশা করছি এবারও তিনি সহযোগিতার হাত প্রসারিত করবেন।’