ঢাকাFriday , 19 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

PMগোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে, তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, গোপালগঞ্জ-১ আসানের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্ণেল (অব.) ফারুক খানসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্স লাইব্রেরি ভবনের পাশে মুক্তমঞ্চে আয়োজিত কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলার ১০ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ ও বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধনের জন্য আয়োজিত সুধীসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১০ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গিপাড়া ৫ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, কোটালীপাড়া উপজেলার রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দি সড়কের চাইনেজ, গার্ডার ব্রিজ, উপজেলার পূর্ব লাটেঙ্গা-পশ্চিম লাটেঙ্গা সড়কের ১৫০ মিটার চেইনেজ, ভাঙ্গারহাট বিলের উপর ১৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ-ভাই ভাই বাজার সড়কের ৫৭২ মিটার চেইনেজে ৩০ দশমিক ৫ মিটার  আরসিসি গার্ডার ব্রিজ এবং টুঙ্গিপাড়া উপজেলা সোনালী বাংকের নিজস্ব ভবনের উদ্বোধন করেন।