তথ্যপ্রযুক্তি ডেস্ক : টাচ-সেনসেটিভ হাইব্রিড কিবোর্ড তৈরির কাজ শুরু করেছে অ্যাপল ইনকরপোরেশন। এই কিবোর্ড দিয়ে একই কিতে মাল্টিটাস্কিং করা যাবে। অথাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে আঙ্গুলের স্পর্শে বিভিন্ন লেখা টাইপ করা যাবে।
অ্যাপল এই কিবোর্ডটির নাম দিয়েছে ফিউশন কিবোর্ড। এটিতে ক্যাপসিটিভ টাচ সেন্সর রয়েছে। এই সেন্সর অ্যাপলের টাচ প্যাডের মতই অঙ্গভঙ্গী শনাক্ত করতে পারে। ফলে একটি কি দিয়েই লেখালেখির পাশাপাশি ড্রাগ, স্ক্রল এবং জুম করার সুযোগ থাকবে।
কিবোর্ডটি তৈরির জন্য সম্প্রতি অ্যাপেল প্যাটেন্ট করিয়ে নিয়েছে। তবে ঠিক কবে নাগাদ এটি বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাপেল।

