তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে দক্ষিণ পুর্ব এশিয়া এলটিই সামিটের আয়োজন করে। সামিটে শিল্প বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারীরা তাদের সেরা ডেপ্লয়মেন্ট প্র্যাকটিস সম্পর্কে জানান। এসময় তারা এলটিই যুগে প্রবেশের মুহুর্তে এর সম্ভাবনা এবং প্রতিকূলতা নিয়ে মতবিনিময় করেন।
এলটিই সবচেয়ে দ্রুত উন্নয়নশীল মোবাইল যোগাযোগ প্রযুক্তি হিসেবে আত্মপ্রকাশ করে রেখেছে। মোবাইল অপারেটররা মোবাইল ব্রডব্যান্ডে বিনিয়োগের পর তাদের ডাটা ট্রাফিক এবং রাজস্ব আয়ে বড় ধরণের বৃদ্ধি লক্ষ করেছেন। বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্য তাদের অবকাঠামো ও এবং নেটওয়ার্কে বিনিয়োগ বাড়াচ্ছেন।
বর্তমানে এলটিই স্থাপনের ব্যয়, গ্রাহকদের আকৃষ্ট করা, ব্র্যান্ড পরিচিতি এবং সেবার ব্যবস্থাপনার ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য প্রতিকূলতা রয়েছে।
সামিট চলাকালীন সময়ে হুয়াওয়ে তাদের এলটিই টিডিডি, ক্ষুদ্রাকৃতির সেল ও এন্টেনা, আইবিএস পণ্যসমূহ প্রদর্শন করে।
হুয়াওয়ে দক্ষিণ পুর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) ডেভিড সান বলেন, ‘বিশ্বব্যাপী ১৮৯টি এলটিই নেটওয়ার্ক স্থাপনে আমাদের পরীক্ষিত ট্র্যাক রেকর্ডের কারণে প্রতিনিয়ত অধিকতর অপারেটর তাদের নেটওয়ার্ক রূপান্তরের জন্য কৌশলগত সহযোগী হিসেবে হুয়াওয়েকে পাশে পেয়েছে।
হুয়াওয়ে দক্ষিণ পুর্ব এশিয়া এলটিই সামিটে অংশগ্রহণ করেন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশনস কমিশন(এনবিটিসি), জিএসএমএ এশিয়া, গ্লোবাল মোবাইল সাপ্লায়ার্স এসোসিয়েশন এবং কোয়ালকম।

