ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ব্যাটারির স্মার্টফোন

Link Copied!

gioneতথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন সচল রাখার জন্য ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। উন্নত প্রযুক্তির নেটওয়ার্কে স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ থাকে না। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে চায়না মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিওনি। জিওনি স্মার্টফোনের জন্য দুইটি ব্যাটারির একটি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। এটির মডেল জিওনি এম৫।
জিওনির এম৫ মধ্যম ঘরানার স্মার্টফোন। এটিতে আছে কোয়াড কোর সিপিইউ। সিপিইউর ক্লক স্প্রিড ১.৩ গিগাহার্টজ। এটিতে আছে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি মেমোরি বাড়ানো যায়।
এম৫ স্মার্টফোনটির ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চির। ডিসপ্লেতে ৭২০ পিক্সেলের অ্যামোলিড প্রযুক্তি রয়েছে।
ফোনের পেছনের ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
দুইটি ব্যাটারির এই স্মার্টফোনটিতে এক বার চার্জ দিলে টানা চারদিন পর্যন্ত সচল থাকে।