ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মান হচ্ছে বিএড

Link Copied!

university-cometionনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড কোর্সকে চার বছর মেয়াদী বিএড সম্মান কোর্সে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার টিকিউআই-২ প্রকল্পের ‘শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারি স্থাপন’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। সভায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড কোর্সকে চার বছর মেয়াদী বিএড সম্মান কোর্সে রূপান্তর করা হবে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে। ইউজিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুনাজআহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমানুর রশীদ, ইউজিসি সচিব ড. মো. খালেদ, টিকিউআই-২ এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক, টিকিউআই-২ এর প্রকল্প পরামর্শক (প্রশিক্ষণ উইং), নায়েমের অধ্যাপক ড. শার্লি র‌্যান্ডেল, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান প্রমুখ।