ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি উপাচার্যের সঙ্গে দেখা করলেন পাক হাইকমিশনার

Link Copied!

arefin-siddik+shuja-alamনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার শুজা আলম মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে দেখা করেছেন। পাকিস্তান হাইকমিশনের সাংস্কৃতিক সচিব গালিব রমজান, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং উর্দু বিভাগের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচী বাস্তবায়ন নিয়েও মতবিনিময় হয়। এসময় পাকিস্তান প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবাল চেয়ার স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে আসার জন্য বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।