ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলন-মাহির নতুন ছবি ‘পাষাণ’

Link Copied!

milon-mahiবিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের অন্যতম মাহিয়া মাহি। আর নায়কদের দৌড়ে এগিয়ে রয়েছেন নায়ক আনিসুর রহমান মিলন। আবারও বড় পর্দায় দেখা যাবে এ জুটিকে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মাল্টিমিডিয়া মাহিয়া মাহি ও মিলনকে নিয়ে নতুন ছবি তৈরি করছে। সৈকত নাসিরের পরিচালনায় ছবির নাম ‘পাষাণ’।
তবে এ ছবির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি প্রযাজনা প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ভার্সেটাইল মাল্টিমিডিয়ার র্কণধার আরশাদ আদনান বলেন, ‘আগামী ৩ জুন আমার বন্ধু আনিসুর রহমান মিলন ও আমার জন্মদিন। আমরা সবসময় একই সঙ্গে জন্মদিন পালন করি। ঐদিন সবার জন্য কিছু চমক থাকবে। এছাড়া ভার্সেটাইল মাল্টিমিডিয়ার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানেই আমাদের ছবিগুলোর নায়ক, নায়িকা ও পরিচালকদের নাম ঘোষনা করা হবে।’
‘পাষাণ’ ছবিতে মিলন ও মাহির অভিনয় নিয়ে আরশাদ আদনান বলেন, ‘আমরা এখন চূড়ান্তভাবে এ ছবির নায়ক বা নায়িকার নাম কিছুই ঘোষনা করিনি। ৩ জুন সবকিছু ঘোষনা করা হবে।’ এ বিষয়ে পরিচালক সৈকত নাসেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ভার্সেটাইলের আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনও, তবে কথাবার্তা মোটামুটি চুড়ান্ত। ছবিটি নিয়েও অনআনুষ্ঠানিক কথা হয়েছে। শুধু চিত্রনাট্যের টাকা দিয়ে দেওয়া হয়েছে।’
২০১৪ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক সাধের ময়না’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন মিলন-মাহি জুটি। ‘অগ্নি-২’ ছবির শুটিং নিয়ে মাহি বর্তমানে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, আনিসুর রহমান মিলন ‘ভালোবাসার গল্প’, ‘টার্গেট’, ‘নাইওর’ ও ‘রাত্রির যাত্রী’ ছবিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ‘লালচর’ ও ‘ব্ল্যাকমেইল’ ছবিদুটি।