বিনোদন ডেস্ক : অন্য বছরের মতই এবছরেও ব্র্যাড পিট স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্মদিনে একটা অমূল্য উপহার দেবেন, এটাই স্বাভাবিক। আর তাই শুরু হয়ে গেছে প্রস্তুতি, ইতোমধ্যে দেখা করেছেন একজন প্লেন ডিলারের সঙ্গে। কারণ, স্ত্রীকে একটি ভিন্টেজ সি প্লেন উপহার দিচ্ছেন ব্র্যাড পিট। জুনের চার তারিখে জন্মদিনের পার্টিতেই অ্যাঞ্জেলিনা জোলির সামনে এই বিশেষ উপহার হাজির করতে চান তিনি।
অ্যাঞ্জেলিনা আগেই প্লেন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। তবে যেহেতু এটা সি প্লেন, তাই আলাদা প্রশিক্ষণ নিতে হচ্ছে তাকে। প্রশিক্ষণের সময় উপস্থিত থাকেন আরেক শিক্ষার্থী ব্র্যাড পিট। কারণ দু’জনেই প্লেনটি চালাতে শিখছেন।
শোনা যাচ্ছে এই সি প্লেন থাকবে তাদের ফ্রান্সের বাড়িতে। অ্যাঞ্জেলিনার জন্মদিনটাও পালন করা হবে ফ্রেঞ্চ এস্টেটে। ২০০৮ সালে ৩৫ মিলিয়ান পাউন্ড দিয়ে এই এস্টেট কিনেছিলেন ব্র্যাঞ্জেলিনা দম্পতি। এই বাড়িতে আছে ৩৫টা বেডরুম। এছাড়াও রয়েছে একটা আঙুরের খেত, যেখান থেকে তৈরি হয় ওয়াইন।
এখানেই ২০১২ সালে অ্যাঞ্জেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ব্র্যাডপিট। গতবছর এইখানেই বসেছিল এই জুটির বিয়ের আসর। সব দিক দিয়েই এই জায়গা খুব স্পেশাল। তাই বিয়ের পর অ্যাঞ্জেলিনার প্রথম জন্মদিনের আসরও বসবে এখানে।

