ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোলারদের নৈপূণ্যে সেন্ট্রাল জোনের জয়

Link Copied!

bcl-picস্পোর্টস ডেস্ক : শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শহীদ ও মোশারফ হোসেন রুবেলের ত্রি-মুখী বোলিং আক্রমণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) তৃতীয় ও শেষ রাউন্ডে বিসিবি নর্থ জোনকে ৮০ রানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বুধবার চারদিনের ম্যাচের শেষ দিন জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় বিসিবি নর্থ জোন।
বুধবার ২ উইকেটে ১১ রান নিয়ে খেলতে নেমে শুভাগত, শহীদ ও মোশারফের বোলিং তোপে পড়ে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি নর্থ জোন। এই ত্রয়ীর বোলিং আক্রমণে পড়ে সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি নাসির হোসেনের দল। ২০৩ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নামা দলটি ১২২ রানে গুটিয়ে গিয়ে ৮০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।
ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বোলিংয়ে প্রতিপক্ষের ইনিংস ধস নামান শুভাগত হোম চৌধুরী। প্রথম ইনিংসে ৫ উইকেট লাভ করা জাতীয় দলের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৪ উইকেট দখল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত এক জয় এনে দেন। শুভাগতকে যোগ্য সঙ্গ দিয়ে শহীদ ও মোশারফ হোসেন রুবেল সমান ৩টি করে উইকেট লাভ করেন।
প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি (১১৩) ও মার্শাল আইয়ুবের ৮৭ রানের ইনিংসের ওপর ভর করে ২৮৯ রান সংগ্রহ করে ওয়ালটন সেন্ট্রাল জোন। জবাবে সাব্বির রহমানের ৭৫ ও ফরহাদ হোসেনের ৬৭ রানের ইনিংস সত্ত্বেও ২৮৭ রানে থেমে যায় বিসিবি নর্থ জোন।
মাত্র ২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে নর্থ জোনের বোলারদের তোপের মুখে পড়ে ২০০ রানের গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। ফলে ২০৩ রানের সহজ লক্ষ্য পায় নাসির হোসেনের দল। তবে সেই সহজ লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি তারা।
দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করে ৯ উইকেট লাভ করায় ওয়ালটন সেন্ট্রাল জোনের শুভাগত হোম চৌধুরী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।