ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালকে ‘থ্যাংকস’ বললেন আনচেলত্তি

Link Copied!

ancelottiস্পোর্টস ডেস্ক : নানা আশা-আশঙ্কার দোলাচলে দুলতে দুলতে শেষ পর্যন্ত বরখাস্তই হয়ে গেলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। পুরো একটি মৌসুম শিরোপাহীন কাটালো রিয়াল। বিষয়টা মানতেই পারছে না ক্লাব কর্মকর্তারা। ‍সুতরাং ‘সব দায় কোচের ঘাড়ে চাপিয়ে তাকে বরখাস্ত করো।’
তবে বরখাস্ত হওয়ার পরও কেমন যেন নির্লিপ্ত আনচেলত্তি। যারা তাকে অসম্মান জানিয়েছে তাদেরকে সম্মান জানাতে মোটেও দ্বিধা করলেন না রিয়ালের সদ্য সাবেক ইতালিয়ান এই কোচ। রিয়াল কর্মকর্তাদের উল্টো ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে সোমবার রাতেই আনচেলত্তিকে বরখাস্ত করার কথা জানান রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এরপরই নিজের মতামত জানাতে মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে বেছে নেন আনচেলত্তি। যেখানে তিনি বলেন, ‘স্পেনের রাজধানীতে কাজ করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি।’
টুইটারে আনচেলত্তি বলেন, ‘অবশ্যই আমার স্মৃতিতে এই দুটি বছর উজ্জ্বল হয়ে থাকবে। চমৎকার দুটি বছর কাটিয়েছি আমি। এখানে যাদের সঙ্গে ছিলাম- ক্লাব কর্মকর্তা, ফুটবলার এবং সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।’