ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সর ছাড়পত্র পেলো ‘দুই পৃথিবী’

Link Copied!

Dui-Prithibiবিনোদন ডেস্ক : এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিনা কর্তনে ছবিটিকে প্রদর্শনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড। ছবিটিতে অভিনয় করেছেন, শাকিব খান, অপু বিশ্বাস, অহনা, আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলিরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহম্মেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ।
ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র। চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ২৯ মে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে পরিচালক জানান।