ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মসান’ নিয়ে উড়ছেন রিচা চাড্ডা

Link Copied!

richa-chaddaবিনোদন ডেস্ক : মেধাবী অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে প্রসংশা কুড়িয়েছেন রিচা চাড্ডা। ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী উপস্থিতিতে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘রামলীলা’, ‘তামাঞ্চি’ ছবিগুলোয় নিজেকে প্রমাণ করেছেন। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও রিচার জয়জয়কার।
প্রথম পরিচালিত ‘মসান’ ছবি দিয়ে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস্’ অ্যাওয়ার্ড জিতে নিলেন তরুণ পরিচালক নীরজ ঘেওয়ান। ৬৮তম কান আন্তর্জাতিক ফিল্ম উৎসবে গত ২০ মে এই ছবির প্রিমিয়ার শো ছিল। ছবির শেষে টানা পাঁচ মিনিট ধরে হাততালি ও প্রশংসায় মুখর ছিল প্রেক্ষাগৃহ।
‘মসান’ শব্দের অর্থ একা উড়ে যাওয়া। বারাণসী ও তার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। একুশ শতকেও লিঙ্গ বৈষম্যের ভুক্তভোগী ভারতের বহু জায়গা। সেই রকমই চারটি চরিত্রের নানা চড়াই উৎরাই ফ্রেমে ফুটিয়ে তুলেছেন পরিচালক।
রিচা চাড্ডা এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও শ্বেতা ত্রিপাঠী, সঞ্জয় মিশ্র ও ভিকি কৌশলকে অন্য তিনটি চরিত্রে দেখা যাবে। প্রত্যেকেরই এটি প্রথম ছবি।
অনুরাগ কাশ্যপের সহযোগী হিসাবে নীরজের কাজ শেখা শুরু। প্রথম ছবিতেই আন্তর্জাতিক স্তরের এই সম্মানে অভিভূত তিনি। পুরস্কার জেতার খবর শুনে আবেগতাড়িত হয়ে পড়েন নীরজ। টুইটারে তিনি লিখেছেন- ‘ব্লেসড, টিম টেক আ বাও’।