তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মোবাইল ব্যান্ড অ্যালকাটেল ক্রেতাদের সুবিধার জন্য অনলাইন ভিত্তিক ওয়েবসাইট ( buymobile.com.bd) চালু করেছে। এ সাইটে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা তাদের পছন্দ মত অ্যালকাটেল ব্যান্ডের বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনতে পারবেন।
অ্যালকাটেলের অর্থোরাইজড ডিস্ট্রিবিউটর এরাসেল লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক সাদাত উল্লাহ খান জানান, মোবাইল বিক্রির জন্য বাংলাদেশে প্রথমবারের মতো ওয়েবসাইট চালু করছে অ্যালকাটেল। যার মাধ্যমে ক্রেতারা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এ্যালকাটেলের বিভিন্ন মডেলের মোবাইল কিনতে পারবেন।
শুরুতেই buymobile.com.bdএর মাধ্যমে অ্যালকাটেল ওয়ানটাচ এর ‘ অ্যালকাটেল ওয়ানটাচ ফ্যাশ‘ স্মার্ট সেলফি স্মার্টফোনটি কেনা যাবে। এটিতে আছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ৫.৫ এইচডি এলিগেন্ট ডিসপ্লে । আরও থাকছে অক্টাকোর ১.৪ গিগাহার্জ কোর প্রসেসর । স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ১১ হাজার ৯৯৯ টাকা মাত্র।

