ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইটি ক্যারিয়ার নিয়ে ইউল্যাবে সেমিনার

Link Copied!

ulabতথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) স্টুডেন্টস ফোরাম এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ২৯ মে ‘আইটি ক্যারিয়ার সিনারিও-লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। এতে তথ্য ও প্রযুক্তিখাতে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আলোচনা করা হবে।
ইউল্যাবে অনুষ্ঠিত এই সেমিনারে পেশা হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন দেশের তথ্যপ্রযুক্তিবিদগণ। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় পেশা হিসেবে তথ্যপ্রযুক্তিখাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মননে পেশাদারী মনোভাব গঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্যানেলের আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেসিস এর প্রাক্তন সভাপতি ও সিএসএল সফট এর সহ-প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম রাউলি, বেসিস এর যুগ্ম মহাসচিব ও অ্যাডভান্সড ইআরপির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান সোহেল, বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু, ক্লাউড টিম সিক্স ও ভার্চুস্ট্রিমের পরিচালক মোহাম্মদ জামান এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বেসিস স্টুডেন্টস ফোরাম- ইউল্যাব চ্যাপ্টারের মেন্টর ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৌগত বোস।
সভায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও কর্মপন্থা বিষয়ক প্রশ্নের উত্তর দেয়া হবে। সেই সঙ্গে বর্তমান চাকুরির বাজার, প্রতিবন্ধকতা ও উত্তরণের প্রক্রিয়া, বিশ্ববাজারে প্রতিযোগীতা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা করা হবে।