ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ জুন থেকে আইসিটি মেলা

Link Copied!

bccতথ্যপ্রযুক্তি ডেস্ক : ১৫ জুন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী বাংলাদেশে আইসিটি এক্সপো ২০১৫। যৌথভাবে মেলার আয়োজন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)।
মঙ্গলবার ধানমণ্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে সাংবাদিক সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিসিএস সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মুজিবুর রহমান স্বপন, মহাসচিব নজরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, পরিচাল এ টি শফিক উদ্দিনসহ বিসিএসের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে শ্যাম সুন্দর সিকদার জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেলার উদ্বোধন করবেন।  মেলায় দেশ-বিদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সরকারের ১০টির বেশি মন্ত্রণালয় এবং সেবা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির  হালনাগাদ সংস্করণের প্রযুক্তি পণ্য এবং ডিজিটাল জীবনধারা ভিত্তিক পণ্য ও সরকারি-বেসরকারি সেবা প্রদর্শন করা হবে।
এ এইচ এম মাহফুজুল আরিফ জানান, মেলা প্রাঙ্গনে ১০টির বেশি সেমিনারের আয়োজন করা হবে। থাকছে ‘ভবিষ্যৎ উদ্যোক্তা  ফোরাম’ শীর্ষক বিশেষ সম্মেলন। প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট ও শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারই প্রথম প্রদশর্নীতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিখাতে অবদানের জন্য পুরস্কার দেয়া হবে। মেলায় থাকবে সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পন্সর আওয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান।  মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান মূল্য ছাড়ের সুযোগ দেবে।
এবারের মেলার বাজেট ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকা।
১৫ জুন মেলার উদ্বোধনের পর সবার জন্য এটি উন্মুক্ত থাকবে। ১৬ এবং  ১৭ সকাল ১০ টা থেকে রাত আটটা পর‌্যন্ত মেলা চলবে।
প্রদর্শনী বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ঠিকানায় www.ictexpo.com.bd, ফেসবুক পেজ www. facebook.com/BangladeshICTexpo