ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার জাবিতে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে সেমিনার

Link Copied!

Bangladeshe-Nirbachon-Gonotনিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ এবং ইলেকশন ওয়ার্কি গ্রুপ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেব থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি এবং সরকার ও রাজনতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান জানান, সেমিনারে ১০টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
যেসব বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপিত হবে- নিবার্চন কমিশন: প্রাতিষ্ঠানিক পর্যালোচনা- অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন, স্থিতিশীল গণতন্ত্র এবং নির্বাচনী সংস্কার- অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি: একটি তুলনামূলক বিশ্লেষণ- অধ্যাপক ড. নইম সুলতান ও ড. মো. বশিরউল্লাহ, পৌরসভা নির্বাচন ২০১১: একটি পর্যালোচনা- অধ্যাপক ড. শামছুল আলম ও মো. শহিদুল ইসলাম, নির্বাচনী প্রচার- অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন, জাতীয় নির্বাচনে স্টেকহোল্ডারদের ভূমিকা: একটি বিশ্লেষণ- সহযোগী অধ্যাপক বশির আহমেদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১: একটি পর্যালোচনা- ড. সামসুন্নাহার খানম, নির্বাচনে সংখ্যালঘু উপজাতীয় কোচ সম্প্রদায়ের প্রার্থী পছন্দের নির্ধারকসমূহ: ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ বনাম রাজনৈতিক আদর্শ ও দলীয় অবস্থান- অধ্যাপক ড. নইম সুলতান ও ড. নাসরীন সুলতানা, নির্বাচনে ধর্মের প্রভাব- সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, নির্বাচনী ব্যবস্থাপনা: জন দৃষ্টিভঙ্গি-ড. হাসিবুর রহমান।