ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

Link Copied!

hwতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। বিজয়ীরা চীনের হুয়াওয়ের প্রধান কার্যালয়ে পড়ালেখা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন। ‘সিডস ফর ফিউচার‘ শিরোনামে হুয়াওয়ের গ্লোবাল সিএসআর ফ্লাগশিপ প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।
সোমবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হুয়াওয়ের চিফ ফিনানশিয়াল অফিসার জ্যাকি লি, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী মোবাশ্বের হোসেন, প্রধান মানব সম্পদ ব্যবস্থাপক তৌহিদুল হাসানসহ অন্যান্যরা।
জ্যাকি লি জানান, বাংলাদেশের আইসিটি ট্যালেন্টদের টেলিযোগ এবং আইসিটি খাতে ধারণা দেয়ার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সহযোগিতায় প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীদের নিয়ে ট্যালেন্ট হান্ট পর্ব পরিচালনা করা হবে। এই ট্যালেন্ট হান্টে ১০ জনকে চূড়ান্তভাবে বিজয়ী করা হবে। বিজয়ী ১০ জন চীনের হুয়াহুয়ে কার্যালয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ ও উদ্যমী শিক্ষার্থীদের ‘ই-সাভিস‘ নিয়ে নিত্যনতুন আইডিয়া প্রতিযোগিতায় স্থান পাবে। বিজয়ীদের ৫জি, এলটিই এবং ক্লাউড কম্পিউটিং নিয়ে হুয়াওয়ের স্টেট অফ দি আর্ট ল্যাবে প্রশিক্ষণ দেয়া হবে।
কাজী মোবাশ্বের হোসেন জানান, প্রথম পর্যায়ে ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হলেও ভবিষ্যৎতে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। জুন মাস থেকে প্রতিযোগিতাটি শুরু হবে।
হুয়াওয়ে ২০০৮ সাল থেকে সারা বিশ্বে এই প্রতিযোগিতার আয়োজন করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্লার্টফর্মে তুলে ধরতে এই আয়োজন। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ও প্রযুক্তি খাতে প্রশিক্ষণের পাশাপাশি মিশ্র সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারবে।