ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে ভিডিও কল

Link Copied!

fbতথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বিনামূল্যে ভিডিও কল করা যাবে। ম্যাসেঞ্জারে পরীক্ষামূলকভাবে ভিডিও কল করার সুবিধা চালু করার পর সেটি সবার জন্য উন্মুক্ত করেছে ফেসবুক। এখন থেকে যেকেউ ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন।
তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্যা ভার্জ’ জানিয়েছে, শুরুতেই সবাই এই সুবিধা পাবেন না। কেননা, ফেসবুক চায় গ্রাহকদের ভিডিও কল করার ক্ষেত্রে উন্নততর অভিজ্ঞতা দিতে। তাই প্রাথমিকভাবে ১৮ টি দেশে ম্যাসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা চালু করা হয়েছে। ফেসবুক মনে করছে সারা বিশ্বে এটি অবমুক্ত করার আগে ভিডিও কলিংয়ের গুণগত মান যাচাই-বাছাই করতে। সেজন্য সবদেশে এটি চালু করা হয়নি।
ফেসবুক তাদের ম্যাসেঞ্জার সার্ভিস উন্নত করার পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ম্যাসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা চালু করা হলো।