ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টুইটারের চেয়ে বেশি জনপ্রিয় গুগল প্লাস

Link Copied!

google1তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার তালিকায় শীর্ষে রয়েছে ফেসবুক। টুইটারকে তৃতীয় অবস্থানে সরিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে গুগল প্লাস। সম্প্রতি ভারতের ১৪ টি শহরে গবেষণা চালিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
গবেষণাকরীরা তথ্য সংগ্রহের জন্য ১৪টি শহরের ১২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীদের বেছে নিয়েছিলেন। যারা ৮ থেকে ১২ গ্রেডের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৯০ জন ফেসবুক ব্যবহার করেন। গুগল প্লাস ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৬৫ ভাগ। অন্যদিকে টুইটার ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৪৪.১ ভাগ।
মজার ব্যাপার হলো শিক্ষার্থীদের শতকরা ৪৫.৫ ভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাশের অ্যাসাইনমেন্ট সারে।
জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছে প্রত্যেকে গড়ে এক ঘণ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটায়। ইন্টারনেটে সাফিং করার জন্য চার ভাগের তিনভাগই স্মার্টফোন ব্যবহার করে। অন্যরা হোম পিসি কিংবা ডেস্টটপ থেকে ইন্টারনেট ব্রাউজিং করে।