স্পোর্টস ডেস্ক : আইপিএল এইটের ডামাঢোল শেষ। কলকাতার ইডেন গার্ডেনে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে দাপটের সঙ্গে শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। পুরস্কার বিতরনী মঞ্চে বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া, আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা থেকে শুরু করে অনেক রথি-মহারথির উপস্থিতি। তাদের কাছ থেকে একে একে পুরস্কার নিতে এগিয়ে আসছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে অনেকে। তালিকাটা অনেক দীর্ঘ। সেটাই এক নজরে তুলে ধরা হলো পাঠকদের জন্য ….
চ্যাম্পিয়ন : মুম্বই ইন্ডিয়ান্স ১৫ কোটি রুপি
রানার্সআপ : চেন্নাই সুপার কিংস ১০ কোটি
অরেঞ্জ ক্যাপ : ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) ৫৬২ রান
পার্পল ক্যাপ : ডোয়াইন ব্র্যাভো (চেন্নাই সুপার কিংস) ২৬ উইকেট
উদীয়মান ক্রিকেটার : শ্রেয়াস আইয়ার (দিল্লি ডেয়ারডেভিলস) ৪৩৯ রান
ম্যান অব দ্য ফাইনাল : রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)
টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স) ৩৮ টি ছক্কা
টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি : ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) ৬৫টি বাউন্ডারি
টুর্নামেন্টে সেরা ক্যাচ : ডোয়াইন ব্র্যাভো (সুপার কিংস)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : চেন্নাই সুপার কিংস

