ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরহ উদ্যান নিয়ে লুৎফর হাসান

Link Copied!

lutfor-hasanবিনোদন ডেস্ক : ঘুড়ি খ্যাত গায়ক লুৎফর হাসান এবার আসছেন তার চতুর্থ একক অ্যালবাম নিয়ে। ইতোমধ্যে অ্যালবামের কাজ গুছিয়ে এনেছেন তিনি। বরাবরের মতোই কথাপ্রধান গানেই সাজাচ্ছেন তার বিরহ উদ্যান। অ্যালবামে গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, সোহেল অটল, কাসাফাদ্দোজা নোমান, আলিম আল রাজি, হেনরী লুইস, গালিব সর্দার, সাইফ হাসনাত, তানভীর এনায়েত, নাজমুজ্জামান জনি, রাব্বী আহমেদ ও রাকিব হাসান রাহুল।
গানগুলোর সঙ্গীত পরিচালনায় আছেন সুমন কল্যান, তানভীর তারেক, আহমেদ হুমায়ুন, শান, মাসুম ও রানা আখন্দ। সবগুলো গানের সুর করেছেন লুৎফর হাসান নিজেই। আসছে ঈদুল ফিতরে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে অ্যালবামটি।