ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ নামবে কানের পর্দা

Link Copied!

Cannes-poster-2015বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষ হতে চলেছে, ৬৮তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব তারকারা ১২ দিন ধরে নিজেদের উজ্জ্বল উপস্থিতির আলোয় আলোকিত করে রেখেছেন উৎসবস্থল। কিন্তু দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো উৎসব সমাপনীর। আজ ভেঙে যাচ্ছে এ তারার আসর। ১৩ই মে ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কানে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে।
এ বছর মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৯টি চলচ্চিত্র। উন সার্টেন রিগার্ড ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে আরও ১৯টি। প্রতিযোগিতার বাইরে থেকে প্রদর্শিত হয়েছে ৬টি চলচ্চিত্র। মিডনাইট প্রজেকশন্সে আছে তিনটি আর স্পেশাল স্ক্রিনিংয়ে ৭টি চলচ্চিত্র। শর্ট ফিল্ম ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন ফিল্ম স্কুলের শিক্ষার্থীদের বানানো আরও ১৮টি শর্ট ও মিডিয়াম দৈর্ঘ্যর মুভি দেখানো হয়েছে সিনেফন্ডেশন ক্যাটাগরিতে।
কান ক্ল্যাসিকস ক্যাটাগরির সিনেমাগুলোকে তিনটি উপ-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রিস্টোর্ড প্রিন্টস, ডকুমেন্টারিস ও ট্রিবিউটস। ১৬টি ক্ল্যাসিক চলচ্চিত্রের প্রিন্ট রিস্টোর করে দেখানো হচ্ছে। ডকুমেন্টারি সেকশনে ভুক্তি সংখ্যা ১০। আর ট্রিবিউটস সেকশনে ভুক্তি ৬টি। আর শহরটির মেসিয়া বিচে যে বিশেষ প্রদর্শনী হয়, সিনেমা দি লা প্লাগ, তাতে দেখানো হয়েছে আরও ১১টি চলচ্চিত্র। উৎসবটিতে মূল আয়োজকদের আয়োজনের বাইরেও কিছু আয়োজন রয়েছে। তারই একটি ডিরেক্টরস ফোর্টনাইট। আর এ আয়োজনে দেখানো হয়েছে আরও ১৫টি চলচ্চিত্র।