ঢাকাWednesday , 17 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্র ব্যবসায় নারীর সফলতা

দৈনিক পাঞ্জেরী
September 17, 2014 12:13 pm
Link Copied!

12পাঞ্জেরী ডেস্ক

বিশ্ব জনসংখ্যার অর্ধেকের বেশি যেখানে নারী, সেখানে অর্থনীতিতেই বা তারা পিছিয়ে থাকবে কেন? নারীরাও পারে সক্রিয় ভুমিকা রাখতে। কিন্তু অর্থনৈতিক সংকট, ব্যাংক লোনের দুষ্প্রাপ্যতা, আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ত যোগান স্বল্পতা এক বড় বাধা আমাদের প্রেক্ষাপটে। তাই নিজেকে এগিয়ে নিতে শুরু করতে পারেন ছোট আকারের যেকোন ব্যবসা। ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নারীকে তাই কিছু বিষয়ে গুরুত্ব দেয়া একান্ত জরুরী। যেমন হতে পারে –

আপনি কি ভালবাসেন
প্রথমেই বাছাই করতে হবে আপনার ভাললাগার ব্যবসা কোনটি। যখন আপনি নিশ্চিতভাবে কোন ব্যবসা বাছাই করবেন, তখন আর কোন চিন্তা নয় শুরু করে দিন কার্যক্রম । মনে রাখবেন, জীবন একটাই। সময়, সিদ্ধান্ত, সুযোগ, উদ্যোগ বারবারই আসে না, একবারেই ভালভাবে নেয়া উচিৎ।

ব্যবসায় কঠোর সিদ্ধান্ত নয়
মনে রাখতে হবে ব্যবসার শুরুতেই কঠোর কোন সিদ্ধান্ত নয়। তবে একটি মাইল ফলক নির্ধারণ করতে পারেন। প্রয়োজনে ব্যাবসার টুকিটাকি সিদ্ধান্ত পরিবর্তন বা নতুন কৌশল অবলম্বন করা যেতেই পারে। যা আপনার ব্যবসার গতি বাড়াতে আরো সাহায্য করবে।

অংশীদার
ব্যবসা শুরুর আগে অংশীদার নির্বাচনে একাধিক লোকের সঙ্গে কথা বলুন। জড়তা ভয় কাটিয়ে আপনি যতো মানুয়ের সঙ্গে কথা বলবেন ততো বেশি ভিন্ন ধারণা পাবেন। কিন্তু আপনাকে তার ভিতর থেকে বেছে নিতে হবে কোনটাকে আপনি বেশি প্রধান্য দিচ্ছেন। এবং সেটাকেই প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।

সহজ যোগাযোগ মাধ্যম ব্যবহার
টুইটার, ফেসবুক বা সাইবার ক্যাফে নেটওয়ার্কিং এর চেয়ে সহজে আপনার ফোনটাকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও মাঝে মাঝে তা বিরক্তিকর অভিজ্ঞতা দিতে পারে। তবু আপনাকে সাহসী এবং বুদ্ধিমত্তার সঙ্গে ক্লায়েন্টকে পরিচালনা করতে শিখতে হবে।

পরিজনদের সাখে আলোচনা করুন
আপনি আপনার ব্যবসা পরিকল্পনার কথা বন্ধু, পবিবারের সদস্য এবং পরিচিত কোন অভিজ্ঞ ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করুন। যদি কোন সুবুদ্ধি না পান তবে হতাশ হবার কিছুই নেই। নিজে নিজে আবার চেষ্টা করুন কোন ভাল বুদ্ধি বের হবেই।

নিজেই ক্রেতা হোন আগে
আপনার ব্যবসার পন্য যা হতে যাচ্ছে তার প্রয়োজনীতা যাচাই করতে নিজেই আগে ক্রেতা হোন। বাজার যাচাইয়ের উপর বেশি নির্ভর না করে নিজেই প্রয়োজন বোঝার চেষ্টা করুন। ভিন্ন লোকের ভিন্ন চাহিদা থাকতেই পারে। সেগুলোর সমন্বয় করে সিদ্ধান্ত নিন।

আয় ব্যয়ের ধারণা করুন
আপনি হতোই পারেন উচ্চাভিলাষী কিন্তু বাস্তবতা বুঝে কম খরচ নির্ধারণ করে ব্যবসার কাজ করতে হবে। কারণ চলমান ব্যবসার চলতি খরচ এক সময় বড় আকারে দাড়াতে পারে। তাই ভবিষ্যতে অর্থসংস্থানের কথা চিন্তা করে খরচ নির্ধারণ করুন।

কঠোর পরিশ্রমী হতে হবে
আপনাকে ধরেই নিতে হবে সপ্তাহের ৭ দিনে ২৪ ঘন্টায় কাজ করতে হবে। তবে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন বাদ দিয়ে নয়। ব্যবসার শুরুতেই আপনি সঠিক সিদ্ধান্তে এগিয়ে যেতে পারলে সফলতার সিঁড়ি পাবেন-ই। নারী হিসেবে প্রতিষ্ঠিতদের দলে লিখতে পারবেন নিজের নামটিও।