নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর নতুন পরিচালক (কৃষি) পদে মো. মজিবুর রহমান যোগদান করেছেন। গত ৩০ এপ্রিল এক সরকারি আদেশে তাকে এ দায়িত্ব দেয়া হয়। মো. মজিবুর রহমান ১৯৮২ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে চাকরিতে যোগদান করেন। তিনি ৩১-১২-১৯৫৬ খ্রিস্টাব্দে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম বয়েন উদ্দিন এবং মাতা মিসেস গহরজান বেগম।
জনাব মজিবর দীর্ঘ ৩৩ বছর বিজেআরআই এর গবেষণায় নিযুক্ত আছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র এবং উপ-কেন্দ্রের দায়িত্ব পালন করেন। কৃষি গবেষণা সংক্রান্ত প্রায় ৪০টি লেখা দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মো. মজিবুর রহমান জুট রিবন রেটিং পদ্ধতির স্বযংক্রিয় ও পাওয়ার রিবনার আবিষ্কারক হিসেবে কৃষি এবং কৃষকের নিকট সমাদৃত।
তিনি দুই পুত্র সন্তানের জনক। তাঁর জ্যেষ্ঠ পুত্র চিকিৎসক এবং কনিষ্ঠ পুত্র আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকিট্রক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। তাঁর সহধর্মিনী মিসেস দিলরুবা রহমান সকল কাজের অনুপ্রেরণা হিসাবে কাজ করেন।

