ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু

Link Copied!

student unionনিজস্ব প্রতিবেদক : বর্ষবরণে টিএসসিতে নারী নিপীড়নসহ সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশুর উপর বর্বোরচিত যৌন সন্ত্রাসের প্রতিবাদে ১০ লাখ ছাত্রের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়। আগামী ১৫ দিন সারাদেশব্যাপী এই কার্যক্রম চলবে।
মঙ্গলবার অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এই ছাত্র গণস্বাক্ষর সংগ্রহ অভিযান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন ‘রাষ্ট্র এখন নিপীড়কের চরিত্রে উপস্থিত। বিচারালয়ে বিচার পাওয়া যাচ্ছে না। রাষ্ট্র সমাজ ব্যবস্থার নিরীক্ষণের অন্যতম বিশ্বাসযোগ্য নিরীখ সমাজে নারীর অবস্থান। বর্ষবরণের দিন নিপীড়নের ঘটনা আমাদের সামনে সমাজ বাস্তবতার প্রকৃত চিত্র তুলে ধরেছে। আশাবাদের জায়গা এই চিত্র পরিবর্তনের সংগ্রাম অব্যহত রয়েছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে সম্পৃক্ত করে সারাদেশে প্রতিটি গ্রামে গ্রামে এই গণস্বাক্ষর কার্যক্রমের বার্তা পৌছে দিতে হবে’। তিনি ৬৮ হাজার গ্রামে ২০টি করে ছাত্রকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার সঞ্চালনা গণস্বাক্ষর কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুর জামান শরিফ, শিক্ষাবীদ এ এন রাশেদা, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভূতত্ব পদার্থবিদ্যার পরিচালক সালমা বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, লেখক মাজহারুল ইসলাম বাবলা প্রমুখ।
রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, বগুড়া, হবিগঞ্জসহ সারাদেশে জেলা পর্যায়ে শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে।