ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে চাল আমদানি অন্যায়

Link Copied!

mahbubনিজস্ব প্রতিবেদক : যেখানে বাংলাদেশের কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেখানে ভারত থেকে চাল আমদানি করা অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহাবুবুর রহমান বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও যে দেশ কৃষকদের মূল্যায়ন করতে জানে না সে দেশ কখনও এগিয়ে যেতে পারে না। আমাদের দেশের সমাজ সংস্কৃতি সবকিছুতেই কৃষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’
দেশের সর্বক্ষেত্রে অন্যায় অত্যাচারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের দেশের সর্বত্র যে অমানবিক অন্যায় অত্যাচার হচ্ছে এবং স্বাধীনতার পর বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে না এগোনোর কারণ দেশে গণতন্ত্রের সাংঘাতিক সংকট।’
সিটি নির্বাচনে ২০ দলীয় জোটকে সরকার ভোট বর্জন করতে বাধ্য করেছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিন সরকারের ক্যাডার বাহিনী যে তাণ্ডব চালিয়েছিল তা গোটা বিশ্বের মানুষ জানে। আর এই তাণ্ডবের কারণেই ২০ দলীয় জোট ভোট বর্জন করতে বাধ্য হয়েছিল।’
৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তার সরকার বাংলাদেশের সঙ্গে সু-সর্ম্পকের গুরুত্ব অনুধাবন করেছেন মানবিক দৃষ্টিকোন থেকে। ভারতের মানসিকতার পরিবর্তন হওয়ায় আজ তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি, মোদির বাংলাদেশ সফরের ফলে সিট মহল চুক্তির মতো বিরাজমান সব সমস্যা সমাধান হবে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকির হোসেন জসিম, কলামিস্ট নাজমুল হক নান্নু প্রমুখ।