ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিলংয়ে পৌঁছেছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা

Link Copied!

Salahuddin-Ahmed-1ডেস্ক রিপোর্ট : স্বামীকে দেখতে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পৌঁছেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ। রোববার রাত ৯টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ২২৯ ফ্লাইটে করে তিনি কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। এর প্রায় আধাঘণ্টা পর কলকাতায় পৌঁছেন। সেখানেই রাতযাপন করেন তিনি। সোমবার সকালে কলকাতা থেকে একটি বিমানে করে শিলংয়ে পৌঁছান হাসিনা আহমেদ। তার সঙ্গে পরিবারের আরো দুই সদস্য রয়েছেন। মেঘালয় পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে সালাহ উদ্দিনের দেখা করতে কোনো সমস্যা নেই। এদিকে শিলংয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি। তিনি সেখান থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, শিলংয়ে হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনের স্মৃতিভ্রম সমস্যা দেখা দিয়েছে।
নিখোঁজ হওয়ার দুই মাস পর মেঘালয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের। সেখানে শিলংয়ের সিভিল হাসপাতালে তার চিকিৎসা চলছে। খোঁজ মেলার পর ৫৪ বছর বয়সী সালাহ উদ্দিন হাসপাতালে পুলিশের কাছে দাবি করেছেন, গত ১০ মার্চ অচেনা এক দল লোক উত্তরার একটি বাড়ি থেকে তাকে তুলে নেয়ার পর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না। সিলেট সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বের শিলংয়ে কীভাবে এলেন, তাও তিনি বলতে পারেননি।
গত মার্চে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার। এর পর গত ১২ মে শিলং থেকে স্বামীর ফোন পাওয়ার কথা জানান সালাহ উদ্দিনপত্নী হাসিনা আহমেদ।
শিলং পুলিশ জানিয়েছে, অসংলগ্ন আচরণের কারণে তাকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলাও হয়েছে সেখানে। কিন্তু অসুস্থতার কারণে গতকাল শনিবার তাকে আদালতে তোলা হয়নি। তবে শারীরিক অবস্থা ভালো থাকলে সালাহ উদ্দিন আহমেদকে আজ আদালতে হাজির করা হতে পারে।