ঢাকাWednesday , 17 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনন্দ শিপইয়ার্ডের এমডিকে জিজ্ঞাসাবাদ দুদকের

দৈনিক পাঞ্জেরী
September 17, 2014 11:39 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

১৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বেলা সাড়ে ১০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।Dudakদুদক সূত্র জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩০০ কোটি টাকা আত্মসাত করেছে।
জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছিল প্রতিষ্ঠানটিকে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
দদুক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ আমার বিরুদ্ধে যে অভিযোগ দুদকে আনা হয়ে তা সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে হেয় করতেই এই অভিযোগ করা হয়েছে।