ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ দোকান পুড়ে ছাই

Link Copied!

fireনীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলার চাপড়া কাছারী বাজারে আগুনে ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ২০লাখ টাকা।
নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাপড়া সরনজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী জানান, বাজারের ওয়াহেদুল ইসলামের গালামালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় দোকানের মালামাল ও নগদ টাকা।
নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরহাদ আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে নীলফামারীর ১টি ও সৈয়দপুরের ১টি ইউনিট কাজ করে।