ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লতিফ সিদ্দিকীর জামিন শুনানি পেছালো

Link Copied!

Latif-702x336নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা সাত মামলার শুনানি পিছিয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে। হজ ও তবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৭ মামলায় জামিন শুনানির তারিখ ছিল। কিন্তু তার আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানি পেছাতে সময়ের আবেদন করলে বিচারক কামরুল হোসেন মোল্লা তা মঞ্জুর করে ২৪ মে পুনঃনির্ধারণ করেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হেইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লতিফ সিদ্দিকী।
সেখানে তিনি নিজেকে হজ ও তবলিগ জামায়াতের ঘোরবিরোধী দাবি করে বলেন,‘ হজে ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গেছেন। সেখানে তাদের কোনো প্রোডাকশন নাই। রিডাকশন আছে। তারা শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যান, প্রত্যেকের ৫ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
ওই সভায় লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তিনি বলেন,‘ জয় কে রে ভাই! সরকার ও প্রশাসনে তার কোনো নিয়ন্ত্রণ নেই।’
তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ইসলামপন্থিদের মধ্যে। এ ঘটনায় ঢাকার আদালতে বিভিন্ন ব্যক্তি ওই সাতটি মামলা করেন। এছাড়াও, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা করা হয়।
গত বছরের ২৩ নভেম্বর রাত ৮টা ৪০ মিনিটে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।