ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় পুলিশ সদস্য নিহত

Link Copied!

Accidentটাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড় গোলচত্বরে বাসচাপায় দায়িত্বরত অবস্থায় আব্দুল মজিদ (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই পুলিশ সদস্য বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
বঙ্গবন্ধু-সেতু-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-১০৩০) গোলচত্বরে কর্তব্যরত ওই পুলিশ সদস্যকে চাপা দেয়। এসময় গুরুতর অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক আগেই পলিয়ে গেছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে।