ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তাকর্মীকে খুন করে ডাকাতি

Link Copied!

MARDERনিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় নিরাপত্তাকর্মীকে খুন করে কাপড়ের গুদামে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোরে আশুলিয়ার গাজীরচট এলাকার সোনিয়া মার্কেটের দুটি কাপড়ের গুদামে এ ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্যরা এসময় প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। নিহত নিরাপত্তাকর্মী নওগাঁর জেলার মহাদেবপুর থানার রহিমপুর গ্রামের মহিউদ্দিন সরকারের ছেলে আব্দুল ছাত্তার (৫০)।
স্থানীয়রা ও নিহত নিরাপত্তাকর্মীর ছেলে আমিনুল জানান, ভোরে ১৫-১৭ জনের একদল ডাকাত আশুলিয়ার গাজীরচট এলাকার সোনিয়া মার্কেটের হানা দেয়। এসময় তারা ওই মার্কেটে ব্যবসায়ী জাহাঙ্গীর ও মজিবরের দুটি তৈরি পোশাকের গুদামের তালা কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী আব্দুল ছাত্তার তাদের বাধা দেয়। ডাকাতদলের সদস্যরা এসময় নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুটি গুদাম থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
পরে রোববার সকালে স্থানীয়রা নিরাপত্তাকর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় মার্কেটের সামনে পরে থাকতে দেখে। এসময় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতি হয়ে যাওয়া মালামাল উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।