লাইফস্টাইল ডেস্ক : চুলের বাহারি কাট প্রচলিত থাকলেও লম্বা চুলের কদর কম নয়। মাথার চুলগুলোকে থরে বিথরে সাজাতে দেয়া হচ্ছে ছোট, বড়, মাঝারি নানা কাট। তবে অধিকাংশদের ক্ষেত্রে আসল সত্য হল, তাদের চুল ঠিকমতো লম্বা হয় না। কারো আবার চুল একটু লম্বা হতেই আগা ফেটে যায়। তাই তাড়াতাড়ি চুলের আগা ছেটে সৌন্দর্য রক্ষা করা হয়। অথচ সব ঝামেলা থেকে মুক্তি দিতে পারে স্বাস্থ্যোজ্জ্বল লম্বা চুল। খুব দ্রুত লম্বা চুল পেতে করতে হবে ছোট্ট একটি কাজ। আসুন শিখে নেয়া যাক।
যা যা লাগবে
কলা ২ টি, ডিমের কুসুম ১টি, পাতি লেবুর রস ১ চা চামচ।
যেভাবে করবেন
সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখতে হবে। চুলগুলো মুড়ে মাথার ওপরে তুলে বেধে রাখুন। এক ঘণ্টা রেখে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে মাত্র দুবার দিতে হবে। অল্পদিনের মধ্যেই পেয়ে যাবেন মনের মতো রেশম কোমল লম্বা চুল।

