ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ১২ লাখ টাকার ওষুধসহ আটক ২

Link Copied!

medicineনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানি করা ১২ লাখ টাকার ওষুধসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তিরা হলেন- রাসেল (২৮) ও রাকিবুল হাসান (৩২)।
শুক্রবার রাতে বিমানবন্দরের কেনোপি-১ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এপিবিএনের সহকারি পুলিশ সুপার তানজিনা আক্তার।
তিনি বলেন, ‘চোখের ড্রপ ও ডায়াবেটিসের এসব ওষুধ মালয়েশিয়া থেকে অবৈধভাবে আমদানি করে নিয়ে এসেছে যাত্রীরা। মালয়েশিয়া থেকে রাত সাড়ে ৯টায় এমএইচ-১১২ নম্বর ফ্লাইটে তারা বাংলাদেশে আসে।’
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে ওষুধ উদ্ধার করা হয়েছে। তাদের দুইজনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।