ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজ বাড়ির উঠোনে সাবেক সাজেন্টকে গুলি করে হত্যা

Link Copied!

Guliখাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা সদরের ধর্মঘর এলাকায় সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সাজেন্টকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার বেলা ১২টা ১০ মিনিটে নিজ বাড়ির উঠানে হাঁটার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
নিহতের ছেলে রণিক ত্রিপুরা জানান, বাড়ির বাইরে হাঁটাহাটি করার সময় কয়েকজন পাহাড়ী যুবক বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। শব্দ শুনে কাছে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর বাবা আর কোনো কথা বলেননি।
এদিকে নিহতের এক নিকট আত্মীয় সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে ওই এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফর এক সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে তাকে হত্যা করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা তাকে হত্যা করেছে এবিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এসেছে। নিহতের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে আটকের বিষয়টি সম্পৃক্ত কিনা এ বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ, গত শুক্রবার সকালে একই এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চরণ সিং তঞ্চঙ্গ্যা নামে এক ইউপিডিএফ সদস্যকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি চাপাতি ও ইউপিডিএফর চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।