ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে পোশাক কারখানায় আগুন

Link Copied!

fire-jগাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গী বাজারের নিয়ামত মার্কেট এলাকায় আবাসিক ভবনের ওপর নির্মিত সোর্স অ্যাপারেলস নামে একটি কারখানায় আগুনে সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল পৌনে ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় স্থানীয় মুজিবুর রহমানের ছয় তলার আবাসিক ভবনের ওপর নির্মিত ওই কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এরই মধ্যে পুড়ে যায় ওই কারখানার সুতাসহ বিভিন্ন মালামাল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।