ঢাকাWednesday , 17 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি প্রতিনিধিদলের চীন যাত্রা

দৈনিক পাঞ্জেরী
September 17, 2014 11:12 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চীনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার দুপুর আড়াইটায় তারা ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। bnp
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং-এর সদস্য সায়রুল কবীর খান জানান, প্রতিনিধিদলটি দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমানে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ ও যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ এইচ সাঈদ সাবু।
সূত্র জানায়, আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির এ প্রতিনিধিদলটি চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দুটি বৈঠক করবে। এছাড়া চীনের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের স্থানীয় নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি ১০ দিন অবস্থান করবে চীনে।