ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোর কারাগারে বন্দির আত্মহত্যা

Link Copied!

Suisideযশোর প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ বাবু (৩৫) নামে এক বন্দি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাবু শহরের খড়কি পশ্চিমপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে।
কারাগার সূত্র মতে, ১৩ মে নারী ও শিশু নির্যাতন মামলায় পুলিশ বাবুকে কারাগারে প্রেরণ করেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি চারতলা ভবনের ‘চিলেকোটা’য় বিশেষভাবে গামছা বেঁধে গলায় ফাঁস দেন। অন্য বন্দিরা দেখে নিচে থাকা কারারক্ষীদের জানালে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, চারতলার চিলেকোটায় গামছা বেঁধে বন্দি বাবু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনে মধ্যে কারারক্ষীরা ডিউটিতে ছিলেন। কিন্তু বাবু হাঁটাহাটি করছিলেন। এক সময় তাদের পেছন দিয়ে গিয়ে বাবু চিলেকোটায় গিয়ে সেখানে গামছা বেঁধে গলায় ফাঁস দেন। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।