লাইফস্টাইল ডেস্ক : গরমের সময় অতিরিক্ত তেলতেলে থাকাটা তৈলাক্ত ত্বকের সবচেয়ে বড় বদঅভ্যাস। অথচ এসময় ত্বকের থাকা চাই শুষ্ক আর সতেজ ভাব। কারণ তেলতেলে ত্বকে খুব সহজেই ধুলো ময়লা জড়িয়ে ব্রণ, র্যাশ আর ব্লাকহেডস এর জন্ম দেয়। মুখে সৃষ্টি হয় বিশ্রী কালো দাগ। তাছাড়া গরমের দিনে খুব সামান্যতে ত্বকে অস্বস্তি বাড়ায়। এসব ঝামেলা এড়াতে চাই প্রয়োজনীয় যত্ন-আত্তি।
* গরমের দিনে বার বার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিতে হবে।
* দিনে অন্তত একবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুতে হবে।
* বেশি তেলজাতীয় জিনিস খাওয়ার অভ্যাস থাকলে তা ধীরে ধীরে বাদ দেয়ায় ভালো।
* মৌসুমী ফল বেশি করে খেলে ত্বকের সৌন্দর্য বেড়ে যায় অনেকাংশে।
* এসময় দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও ত্বকের সঠিক যত্নে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি কিছু উপকারী ফেসমাস্ক। সেজন্য-
* হালকা গরম পানি আর মশুর ডালের বেসনে তৈরি মিশ্রণটি মুখে লাগিয়ে রাখতে পারেন। পাঁচ মিনিট পর হালকা ম্যাসাজ করে ভালো ভাবে ধুয়ে নিন। প্রতিদিন ঘুমানোর আগে এই মাস্কটি ব্যবহার করলে দারুন কাজ দেবে।
* মশুরের ডাল বাটা ২ চা চামচ, দুধের সর ১ চা চামচ একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট অপেক্ষা করে প্রথমে হালকা গরম পানি দিয়ে, পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে লোমকূপের গোড়া আলগা হয়ে অতিরিক্ত তেল বের করে দিতে সাহায্য করবে।
* ডিমের সাদা অংশ, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার ঠাণ্ডা পানি দিয়ে ভালো ভাবে মুখ ধুয়ে ফেলুন।
আপনার কাজের ফাঁকে সহজ এই অভ্যাসগুলো উপহার দিতে পারে মনের মতো সুন্দর ত্বক।

