ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়সের সঙ্গে কি সম্পর্কও বুড়ো হয়?

Link Copied!

premikলাইফস্টাইল ডেস্ক : প্রকৃতির নিয়মে বেড়ে চলে বয়স। পারিপার্শ্বিক অবস্থা আপনাকে জানান দেয় বদলে গেছে জীবনের অনেক কিছু। এই বদলে যাওয়ার প্রভাব পড়ে প্রেম-ভালোবাসা বা দাম্পত্য জীবনে। পরিবর্তন গুলো কখনো বয়ে আনে খারাপ প্রভাব আবার কখনো ভীষণ ভালো। জীবনে একটি ভালো পরিণতি আপনিও ঘটাতে পারেন। আর তাই জেনে রাখা দরকার প্রয়োজনীয় কিছু বিষয়। তাহলে আর বয়স বাড়ার সঙ্গে সম্পর্কও বুড়ো হয়ে যাবে না।
সৌন্দর্য নির্ভর সম্পর্ক
যে সম্পর্কগুলো কেবল সৌন্দর্যের কারণে গড়ে ওঠে, বয়স বাড়ার সঙ্গে তা ভেঙেও যায়। দাম্পত্যের ক্ষেত্রে  বিষয়টা পরকীয়া বা তালাকের দিকে মোড় নেয়। কারণ আপনাদের দুজনের কাছে আসার কারণ ছিল শুধুমাত্র সৌন্দর্য। তাই সঙ্গীর মনে আপনার মনের সৌন্দর্য দিয়ে জায়গা করে নিন। যে সৌন্দর্য থাকে আজীবন প্রাণবন্ত।
অস্থির সম্পর্ক
একসঙ্গে চলতে নানা ধরনের ঝামেলা হতেই পারে। তাই বলে খুব বেশি পরিমাণ ঝগড়া, সন্দেহ মধুর সম্পর্ককে তিক্ত করে দেয়। একসময় হয়তো ঝগড়া না হলেও দুজনের প্রতি দুজন টান খুঁজে পাব্নে না। অন্যদিকে দুজন যদি সম্পর্কে খুঁজে পান সুখ, তাহলে যত সময় যায় ততই বাড়তে থাকে ভালোবাসার গভীরতা।
ধৈর্য্য সাধন
বয়স যে কোন মানুষের মাঝেই ধৈর্য্য, স্থিরতা ও সহ্য ক্ষমতা বাড়ায়। আর এটার প্রভাব পড়তে থাকে সম্পর্কেও। মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া কমে যায় একেবারেই। পরিবারে সচ্ছলতা থাকুক বা না থাকুক, দুজনে একসঙ্গে শেষ বয়স কীভাবে কাটাবেন এই চিন্তায় ব্যস্ত থাকেন। বিশেষ করে দম্পতিদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে এই চিন্তা দেয় ভালোবাসার পূর্ণ রূপ।
একঘেয়ে নয়
অনেক সময় ভালোবাসা থাকলে একসঙ্গে দীর্ঘ বছর কাটানোর পর মনে একঘেয়ে ভাব আসে। এই ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিলে ভুল হবে। তাই চেষ্টা করুন সম্পর্ককে সজীব করে তোলার।