নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানার মণ্ডলবাড়ী এলাকা থেকে শতাধিক পাসপোর্টসহ শাহাবুদ্দিন নামে এক দালালকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বিদেশ পাঠানোর নাম করে ওই দালাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।’
প্রতিটি পাসপোর্টের মালিকের কাছ থেকে শাহাবুদ্দিন ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিয়েছে বলে জানান ওসি।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

