সিলেট প্রতিনিধি : যুক্তি সম্পাদক, মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের বড় ভাই রতেশ্বর দাশ মামলাটি করেছেন।
বিমানবন্দর থানার ওসি তদন্ত নুরুল আলম জানান, মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বিমানবন্দর থানায় মামলাটি করেন।
মামলার পর রাতে বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান বলেন, অজ্ঞাতনামা চারজনকে এজাহারে আসামি করা হয়েছে। রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) নুরুল আলমকে মামলার দায়িত্ব দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, অনন্তের হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতভর অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। চারজন মুখোশধারী এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে আমরা জানতে পেরেছি। পুলিশ তাদের ধরার চেষ্টা করছে।

