সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে ৩৭ কেজি ওজনের ৬ পিতলের মূর্তি চুরি হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বর জানান, তিনি প্রতিদিনের মতো রাতে মন্দিরের কার্যক্রম শেষে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসে দেখেন রাতে কে বা কারা মন্দিরের তালা ভেঙে ৬টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে।
চুরি যাওয়া মূর্তিগুলোর ওজন ৩৭ কেজি।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ইমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

