ঢাকাTuesday , 12 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত

Link Copied!

Monirul-islamনিজস্ব প্রতিবেদক : বর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাও কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডিএমপির মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার (১২ মে) দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য  করেন।
মনিরুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়ন যখন মিছিল নিয়ে আসছিল প্রথমে তাদের বাধা দেওয়া হয়। কিন্তু তারা তিনটি ব্যারিকেড ভেঙে সামনে চলে আসে। এ এলাকায় মন্ত্রী ও বিচারপতির বাসভবন থাকায় মিছিল সমাবেশ করতে দেওয়া হয় না। এসব কিছু তাদের বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তারা এ সময় দ্বায়িত্ব পালনকারী রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল বাতেনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন, এ সময় এক ছাত্রীর ওপর অপেশাদারী আচরণ করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি ও পুলিশ সদর দফতরের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি। এছাড়াও ওই সময় পুলিশ সদস্যদের বাড়াবাড়ি ছিল কি না সেটিও দেখা হচ্ছে। এরইমধ্যে একজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। তদন্তে অন্য কর্মকর্তাদের বাড়াবাড়ি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা  নেওয়া হবে।
বর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রতিবাদে রোববার (১০ মে) ছাত্র ইউনিয়ন ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্য ছাত্র ইউনিয়নের এক নারী কর্মীকে লাঞ্ছিত করেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে ওই নারী কর্মীকে লাঞ্ছিতকারী নায়েক আনিসকে সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।