ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিকরাই ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্তরায়

Link Copied!

Sultana kamalনওগাঁ প্রতিনিধি : দেশের রাজনৈতিক ব্যক্তিরাই ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি বলেন, ‘এ দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ মনে করে দেশে ন্যায়বিচার নাই। দেশের রাজনৈতিক ব্যক্তিরাই ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। অথচ ন্যায়বিচারের প্রত্যাশা সব মানুষেরই।’
সোমবার দুপুরে নওগাঁ জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন-২০১৪ সম্পর্কিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন।
নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে জেলা মানবাধিকার ফোরাম আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাড. খোদাদাদ খান পিটু।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল শহীদ, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আঞ্জুমান আরা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, আইন ও শালিস কেন্দ্রের উপ পরিচালক অ্যাড. সানাইয়া ফাহীম আনছারী, প্রোগ্রাম অরগানাইজার তাসনোভা আলম এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা নওগাঁ’র নির্বাহী পরিচালক এস এম সহিদুল আলম বক্তব্য দেন।