ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে নারী নিহত

Link Copied!

rail-lineফেনী প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম রেলপথের ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক (৪০) নারী নিহত হয়েছেন।
সোমবার সকালে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ এলাকায় ট্রেনে কাটা এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়দের ধারণা কেউ হত্যা করে রাতের আঁধারে রেললাইনের ওপর লাশ ফেলে রেখে গেছে।
জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাউল হক জানান, নারীর শরীরের নিচের অংশ সম্পূর্ণ থেতলে গেছে। শরীরে ওপরের অংশে তেমন আঘাতে চিহ্ন দেখা যায়নি। পায়ের কিছু অংশ আলাদা হয়ে গেছে। তার পরনে শাড়ি ও বোরকা ছিল। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।