চট্টগ্রাম প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে ভাটিয়ারী রেল স্টেশনের উত্তরপাশে রেলওয়ের ২৮নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের মহিলাটি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় নিহতের শরীর এবং হাত দুই ভাগ হয়ে ক্ষত-বিক্ষত হয়ে যায়। সকালে প্রবল বৃষ্টি-পাতের কারণে ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি রেল লাইনের উপর দিয়ে হেটে যাওয়া মহিলাটি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি হিমাংসু কুমার দাশ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

