ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমজ শিশুকে হত্যা করলেন মা

Link Copied!

marderবরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শারমিন আক্তার (৩০) নামে এক মা তার জমজ দুই শিশুকে হত্যা করেছেন।
শনিবার বেলা ২টার দিকে উপজেলার ভুতুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মা শারমিন আক্তারকে আটক করেছে। তিরি ওই এলাকার সেলিম খানের স্ত্রী।
নিহত জমজ দুই শিশু হলো, আয়েশা আক্তার (৩) ও মরিয়ম আক্তার।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানে দুই শিশুকে হত্যার পর মা শারমিন আক্তার আত্মহত্যার চেষ্টা চালায়।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে থানার খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, শারমিন আক্তার মানসিক রোগী। সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে ফেলায় শিশু দুটিকে হত্যা করেছেন। তবে কীভাবে হত্যা করেছেন সে বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ।